হ্যামস্ট্রিং ইনজুরিতে ওজিল
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২২:৩০
চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে গতকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এর ফলে কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
মিউনিখে অনুষ্ঠিত ম্যাচটিতে বায়ার্ন ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি ওজিল।
এ সম্পর্কে গানার্স ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, টটেনহ্যামের বিপক্ষে রবিবারের প্রিমিয়ার লীগের ম্যাচে সে খেলতে পারছে না এটা নিশ্চিত। তার ইনজুরি কিছুটা গুরুতর।
জার্মান জাতীয় দলেরও একজন অপরিহার্য খেলোয়াড় তিনি। আর তাই জুন মাসে শুরু হওয়া বিশ্বকাপের আগে তার এই ইনজুরি জার্মান কোচ জোয়াকিম লো’কেও নিঃসন্দেহে দুঃশ্চিন্তায় ফেলবে।