ছাতকে প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২৩:০৪
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়েসহ ৪ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের বোকার ভাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ছাতক উপজেলার জাতুয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আলাতুন্নেছা বেগম (২৮), তার কন্যা সুমি আক্তার (৫) ও ভাইপো রিয়াজ উদ্দিন (৭), কারের যাত্রী সাদ মিয়া (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতক থেকে সুনামগঞ্জগামী প্রাইভেট কারটি বোকার ভাঙ্গা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আলাতুন্নেছা বেগম, সুমি আক্তার (৫) ও রিয়াজউদ্দিনকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। অপরদিকে কার যাত্রী সাদ মিয়া ও চালক নুর হোসেনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় সাদ মিয়ার মৃত্যু হয়।