সাতক্ষীরায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, আটক ৩
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২৩:১৮
মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ এসময় ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। সেখান থেকে তিন শিবির কর্মী আটকসহ উদ্ধার করা হয় তিনটি মোটরসাইকেল ৩০টি বাইসাইকেল ও বেশ কিছু জিহাদি বই।
পুলিশ জানায়, জেলার ধলবাড়িয়া এলাকায় জামায়াত-শিবির গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে এলাকায় পুলিশের অভিযান চলছে।