ঝড়ের রাতে

ঝড়ের রাতে তোমার সাথে ভেজার বড় সাধ, তোমার জন্য এই অরণ্য করছে আর্তনাদ। ওই যে আকাশ হা হা করে তোমার জন্য শুধু; তোমার জন্য সব নগণ্য এই পৃথিবী ধু-ধু। রাত একাকী, জেগে থাকি আসবে তুমি বুঝি! স্বপ্ন কিবা জাগরণে, কারণ কিবা অকারণে তোমায় শুধু খুঁজি।