পারফর্ম করা হলো মাইলসের!
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২০:৫৪
গতকালের কনসার্টের মূল আকর্ষণ ছিল দ্য গ্রেট মিউজিশিয়ান এ আর রহমান। তার আগে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা পারফর্ম করে। অর্ণব, সোলস, এলআরবির ধারাবাহিকতায় ছিল মাইলস। কিন্তু আয়োজকের পক্ষ থেকে জানানো হয় বিশেষ কারণে মাইলসের গান গাওয়ার সুযোগ নেই। এর পরই গ্রিনরুমে এক ক্ষোভ অপমানের সুর বইতে থাকে। মাইলসের শাফিন আহমেদ ফেসবুকে লিখেন তার ক্ষোভের কথা। অগণিত দর্শকেরা হতাশা জানায়। নিজের দেশের অন্যতম আন্তর্জাতিক মানের একটি ব্যান্ড দল কেন বাজাতে পারল না। এ নিয়ে শাফিন আহমেদ বলেন, ‘যারা টিকেট কেটে এসেছেন তাদের মাইলসের গান দেখার অধিকার আছে। কিন্তু আজ বাজাতে পারলাম না। এর চেয়ে মনোকষ্টের কিছু থাকতে পারে না।’
সারাদিন প্র্যাকটিস আর সাউন্ডচেক শেষে যখন এই কথা শোনেন তখন মাইলস ভক্তদের দূর্গে ক্ষোভ ঝরে। ছবিতে মাইলসের শাফিন আহমেদ তার সাউন্ডচেকের সময় নিজের মোবাইলে তুলে ছবিটি পোস্ট করেন।