আগামীকাল বাংলাভিশনে আইয়ুব বাচ্চু
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২০:৫৫
সাধারণত কোনো চ্যানেলেরই আড্ডা অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় না গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। স্টেজ শো এবং ঈদের বিশেষ টিভি লাইভ শো ছাড়া তাকে খুব একটা পাওয়াও যায় না। নিয়মিতই গান নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এবার এই গিটার লিজেন্ড হাজির হলেন বাংলাভিশনের তারকাদের নিয়ে আড্ডা অনুষ্ঠান ‘আমার আমি’তে।
অনুষ্ঠানে তিনি তার সংগীত জীবনের নানা ঘটনা তুলে ধরেছেন। বলেছেন ব্যক্তিগত অনেক কথাও। সংগীত নিয়ে নিজের ভবিষ্যত্ চিন্তাভাবনার কথাও শেয়ার করেছেন বহু জনপ্রিয় গানের এই শিল্পী। ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। আইয়ুব বাচ্চুর অংশগ্রহণকৃত এই অনুষ্ঠানটি বাংলাভিশনে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।