‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’-এর কারিগরী মঞ্চায়ন অনুষ্ঠিত

তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকের কারিগরি মঞ্চায়ন গত ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে। একই মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের সম্ভাব্য তারিখ ৫ এপ্রিল সন্ধ্যা ৭টায়। লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেম’ অবলম্বনে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। এর ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াত্ আহমেদ। মঞ্চে অভিনয় করছেন—সংগীত মিত্র, চন্দন বোস, লুনা মাসুদ, জগদিশ, এহসান পনির, চিন্ময়ী গুপ্তা, রুবিনা, শিশু। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন অনিক ইসলাম, সংগীত পরিকল্পনা করেছেন চন্দন চৌধুরী, আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ, পোশাক ও নৃত্য পরিচালনা করেছেন চিন্ময়ী গুপ্তা, সহকারী নির্দেশনা দিয়েছেন হাসনাত মিথুন।