শেষ হলো বিশ্ব নারী দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী আয়োজন

‘বিশ্ব নারী দিবস ২০১৪’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গত ৮ থেকে ১৩ মার্চ আয়োজন করা হয় ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল বিকেল ৫টায় একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে সমাপনী অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। আলোচনা শেষে ময়মনসিংহের ১৪ জন বীরাঙ্গণা বীরমাতাকে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে লোকনাট্যদলের পরিবেশনায় লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ‘লীলাবতী আখ্যান’ নাটক মঞ্চস্থ হয়।