করাচিতে বিবদমান দুটি দলের সংঘর্ষে নিহত ১৪
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২১:২১
পাকিস্তানের করাচিতে বুধবার বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে চার নারীসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। —খবর বাসস
পুলিশ জানায়, করাচিতে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘর্ষে ৩৯ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফয়সাল বশির বলেন, বুধবার সকালে সশস্ত্র দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এ সময় স্কুলগামী ছাত্র-ছাত্রীরা আহত হয়েছে। তিনি বলেন, বিবদমান দুটি গ্রুপের সদস্যরা একে অপরকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং মেশিনগানের গুলি ছোঁড়ে। প্রাণহানি সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশংকা করেন।