সীতাকুন্ডে বিদ্রোহী ও দলীয় প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি

সীতাকুণ্ড উপজেলার জনগণের মাঝে দীর্ঘদিন অপেক্ষার পর অনেক জল্পনা-কল্পনা শেষে আগামীকাল ১৫ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দলীয় ও বিদ্রোহীসহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক নিয়ে মাঠে নামলেও দু’দলের বহিষ্কৃৃত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলিকপ্টার প্রতীক নুরুল মোস্তফা কামাল চৌধুরী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী গতবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে হেরে যাওয়া প্রার্থী বর্তমান আনারস প্রতীক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং বিএনপি দলীয় সমর্থিত টেলিফোন প্রতীক কাজী সালাউদ্দিন ও জামায়াতের (বর্তমান ভাইস চেয়ারম্যান) ঘোড়া প্রতীকের এডভোকেট মোস্তফা নুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আলোচনা হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্র দখল করতে পারে বলে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এক প্রার্থীর পক্ষে অভিযোগ করা হয়েছে। এদিকে অভিজ্ঞমহল বলছেন- নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিএনপি দুই দলে দুই বিদ্রোহী প্রার্থী এবং দুই দলের দলীয় মনোনীত দুই প্রার্থীর মধ্যে তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কোন একজন নির্বাচিত হতে পারে।