গোপালগঞ্জে পাঁচ গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমি পদক প্রদান

গোপালগঞ্জের ৫ গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী পদক প্রদান করেছে। মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে গুণী শিল্পী ওস্তাদ অনিল কুমার বিশ্বাস, ডা. পরিমল সরকার, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, শিব শংকর অধিকারী ও সুভাষ চন্দ্র সরকারের হাতে এ পদক তুলে দেন শিল্পকলা একডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদী, পদকপ্রাপ্ত ডা. পরিমল সরকার, সাংস্কৃতিক কর্মী নাজমুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। সন্ধ্যায় সনোজ কুন্ডু রচিত ভাঙ্গনের শব্দ উপন্যাস অবলম্বনে মাহফুজ রিপনের নাট্যরূপ ও নির্দেশনায় নাশলীলা নাটক মঞ্চস্থ হয়।