বেসিক ব্যাংকের দুর্নীতির অনুসন্ধানে ফের কর্মকর্তা বদল
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২১:৫১
রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের সাড়ে ৩ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে ফের কর্মকর্তা বদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে তৃতীয়বারের মতো অনুসন্ধান কর্মকর্তা বদল করা হলো। বুধবার দুদকের উপ-পরিচালক আবুল হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে উপ-পরিচালক সৈয়দ ইকবাল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান কমিটি বেসিক ব্যাংকের ঋণ অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছিলেন।