আমাজান ক্লাব সেমিফাইনালে
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২২:২৬
স্বাধীনতা দিবস রানার গ্রুপ টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছে রঞ্জন রাম, মোফাজ্জল হোসেন, বিপ্লব রাম, রুস্তম আলী এবং মামুন বেপারী। গতকাল রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে রঞ্জন রাম ৬-৩, ৬-২ গেমে লক্ষণ লালকে, মোফাজ্জল হোসেন ৬-১, ৬-৪ গেমে হানিফ মুন্নাকে, বিপ্লব রাম ৬-৩, ৬-২ গেমে ওমর ফারুক সানিকে, রুস্তম আলী আলমগীর হোসেনকে, মামুন বেপারী ৬-১, ৬-৩ গেমে মুনির হোসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আন্তঃক্লাব দ্বৈতে আমাজান ক্লাব ২-১ ম্যাচে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।