হবিগঞ্জে নাগরিক সমাবেশ
খোয়াই নদীর উজানে ভারতের ব্যারেজ অপসারণের দাবি
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:০২
খোয়াই নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে চাকমাঘাটে নির্মিত ব্যারেজ অপসারণের দাবিতে হবিগঞ্জে নাগরিক সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মাছুলিয়া ব্রিজের নিকট খোয়াই নদীতে জেগে ওটা চরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক জহিরুল হক শাকিল, তোফাজ্জল সোহেল, শোয়েব চৌধুরী, ডা. এসএস আল-আমিন সুমন, অ্যাডভোকেট ফখরুজ্জামান প্রমুখ। বক্তারা খোয়াই নদীর উজানে ভারত নির্মিত ব্যারেজের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। সমাবেশে প্রাকৃতজন, সুন্দরম, ঐতিহ্য, শখের ছবিয়াল নজরুল একাডেমি, প্রথম আলো বন্ধু সভা, ইয়ুথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে অংশগ্রহণ করে।