বিজেমে’র ৫ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:০৩
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ৫টি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত সোমবার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সনদপত্র বিতরণ করেন প্রচিত আই এম সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন। কোর্সগুলো হলো—‘টেলিভিশন সাংবাদিকতা’, ‘টিভি ক্যামেরা পরিচালনা’, ‘ডিজিটাল ভিডিও এডিটিং’, ‘ফটোগ্রাফি অ্যান্ড ফটো জার্নালিজম’ ও ‘কম্পিউটার বেসিক’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মায়ান অডিও-ভিজুয়্যালের ব্যবস্থাপনা পরিচালক রিপন রহমান খান ও এনটিভি’র ভিডিও এডিটর মো. আসাবুল হক নান্নু। উপস্থিত ছিলেন বিজেম’র সহকারী পরিচালক শামীমা নার্গিস এবং প্রচিত’র এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার রওশন আরা জামান মিলি। কোর্সগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৭ জন ছাত্রীসহ মোট ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি