শাঁখারি বাজারে শ্রী অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী অনুষ্ঠান আজ

আজ শুক্রবার ঢাকার শাঁখারি বাজারের পোগোজ স্কুলে শ্রী অনুকূল চন্দ্রের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে সত্সঙ্গ ঢাকা। সুনীতি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ’মাতৃসন্মেলনে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক বেগম শামসুয জাহান নূর। দ্বিতীয় পর্বে ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড.অরুন কুমার গোস্বামী।