শোক সংবাদ

মো. ইউসুফ ঠাকুর রাসেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব মো. আবদুল কাইউম ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র মো. ইউসুফ ঠাকুর রাসেল (৪১) গত ১০ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মো. ফেরদৌস ময়মনসিংহের গফরগাঁও বাজারের সাথী সিনেমা হলের মালিক মো. ফেরদৌস (৪২) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শিলাসী গ্রামের বাড়িতে জানাজা শেষে গত বুধবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।