বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ত্রিদেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:২১
ট্রাক চালককে মারপিটের ঘটনায় বন্ধ হয়ে গেছে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ত্রিদেশীয় আমদানি রপ্তানি কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ওই স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।
গত বুধবার ভারতের ফুলবাড়িতে বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্থানীয় ট্রাকচালককে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাক চালক ও মালিক পক্ষ। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ ও ভারতের উভয় পাশে ত্রিদেশীয় (নেপাল, বাংলাদেশ ও ভারত) পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারিক, সিএন্ডএফ রেজাউল করিম রেজা ও নাহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।