গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এখনকার শিশুদের অনেকেরই হয়তো চক বা ব্ল্যাকবোর্ডের সাথে পরিচয় নেই। তবে একটা সময় শুধু আমাদের দেশেই নয়, বরং বিশ্বের কমবেশি সব দেশেই প্রাথমিক শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল চক আর ব্ল্যাকবোর্ড। মজার বিষয় হলো, ভুলে যাওয়া সেই চকের সাহায্যেই এবার বিশ্বের সবচেয়ে বড় চক চিত্রকর্মের জন্ম দিয়েছেন নেদারল্যান্ডের ভেগেল শহরের ভিক্টর ভ্যান হেজউইক। রেকর্ড বইয়ে জায়গা করে নেওয়া ৫৭.৩ বর্গমিটার আকৃতির এই চিত্রকর্মটিতে নানা রঙের চকের সাহায্যে হেজউইক ফুটিয়ে তোলেন ভেগেল শহরের ১৭৯১ সালের একটি মানচিত্রকে।