কবি নির্মলেন্দু গুণকে দুর্গাপুরে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণকে সংবর্ধনা প্রদান করেছে জলসিঁড়ি পরিবার। ২০১২ সালে ১৬ ডিসেম্বর দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক দীপক সরকার জলসিঁড়ি পাঠাগার তৈরি করেন। এই পাঠাগারে গ্রামের শিশু-কিশোর থেকে বয়স্ক লোকও বিভিন্ন বই, পত্র-পত্রিকা প্রত্যহ পড়াশুনা করেন। বুধবার জলসিঁড়ি প্রাঙ্গণে সম্বর্ধনা অনুষ্ঠানে জলসিঁড়ি পাঠাগারের উপদেষ্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা স্বপন হাজং, ভাস্কর অখিল পাল, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা, দীপক সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে কবি জলসিঁড়ি পাঠাগারে নির্মিত নিজের ভাস্কর্য দেখে অভিভূত হন।