থাইল্যান্ডে শিক্ষিকাকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:০৭
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে শুক্রবার বন্দুকধারীরা এক শিক্ষিকাকে গুলি করে হত্যা করার পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। খবর এএফপির। পুলিশ জানায়, পাত্তানি প্রদেশের মায়ো এলাকায় ৪২ বছর বয়সী ওই শিক্ষিকা একটি মোটর-সাইকেলে করে তার স্কুলে যাবার পথে তার ওপর হামলা চালানো হয়।