সিলেটে বিদ্যুত্ খাতে সংস্কার চলছে

টি-২০ উপলক্ষে নগরীতে বিদ্যুত্ সরবরাহে ব্যাপক সংস্কার কাজ চলছে। এ জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীতে টানা ৯ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট বিদ্যুত্ উন্নয়ন বোর্ড জানায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য নগরীর বিভিন্ন এলাকায় ৩৩ কেভি বিদ্যুত্ লাইনে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সিলেটস্থ প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা সোলেমান খান বৃহস্পতিবার জানিয়েছেন, শুক্রবারের মধ্যে অনেক স্থানের সংস্কার কাজ শেষ হবে এবং ১৬ মার্চ নাগাদ তাদের যাবতীয় সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের লোড বাড়ানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বিবিয়ানায় আরো ৩৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের কাজ চলছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসী বিনিয়োগে ১৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।