চন্দনাইশে পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ আহত ১৫

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার সকালে ঢাকা-কক্সবাজার অভিমুখী একটি বনভোজনের বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৫ জন আরোহী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়ে আসা দ্রুতগামী বাসটি শুক্রবার সকাল নয়টায় চন্দনাইশের হাসিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি অটোরিক্সাকে ওভারটেক করার সময় রাস্তার উপর উল্টে যায় । এতে ২ শিশুসহ ১৫ জন আরোহী আহত হয়। আহতদের মধ্যে তানহা, মুন্নী আকতার, নাজমা বেগম, মোরশেদ আলম, রুসার আহমদ ও শুভকে স্থানীয়, বিজিসি ট্রাষ্ট হাসপাতাল ও চন্দনাইশ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় শহীদ, মিম, হোছনে আরা বেগম, এমরান ও খোরশেদ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।