সেন্টমার্টিনগামী জাহাজকে অর্ধলক্ষ টাকা জরিমানা অতিরিক্ত যাত্রী বহন

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজলকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজীর নের্তৃত্বে পুলিশ সদস্যরা টেকনাফ দমদমিয়া থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ঐ জাহাজে অতিরিক্ত ১২৫ জন যাত্রী বহনের দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে। সম্প্রতি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো প্রশাসনের নিষেধ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী ও টাকা নিয়ে যাতায়াত করছে বলে অভিযোগ উঠেছে। অনেক জাহাজের ফিটনেস নেই বলেও অভিযোগ রয়েছে।