ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই পুনর্মিলনী ২৮ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশন পুনর্মিলনী আগামী ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই পুনর্মিলনী শুরু হবে সকাল ৯টায়। সংগঠনের সাধারণ সম্পাদক এএসএম জাহাঙ্গীর মোর্শেদ এসোসিয়েশন সদস্যদের সপরিবারে অনুষ্ঠানে যোগদানের আহবান জানিয়েছেন। পরিবারের প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য চাঁদা ৫০০ টাকা। ২৪ মার্চের মধ্যে এই চাঁদা পরিশোধ করতে হবে। এবার সদস্যদের মেধাবী সন্তানদের- যারা ২০১৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে, তাদের সংবর্ধনা দেয়া হবে। ১৫ মার্চের মধ্যে নম্বরপত্রের ফটোকপি সাধারণ সম্পাদকের বরাবর প্রেরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন : ৯৬৭৪৮১৪ (অফিস), মোবাইল : ০১৫৫২-৪৫৭১৫৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।