শোক সংবাদ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:৪৬
গোপাল চন্দ্র দাস
নরসিংদীর রায়পুরা উপজেলার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক শ্রী গোপাল চন্দ্র দাস (৭০) বৃহস্পতিবার রাতে হাইরমারা গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে, মেয়ে রেখে গেছেন। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
আলীমুদ্দিন
বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের পিতা আলহাজ্ব আলীমুদ্দিন (১১২) গত বৃহস্পতিবার রাতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা রেখে গেছেন।