যেকোনো অবস্থায় সৌদির পাশে থাকবে ইমরান খান সরকার: পাকিস্তান

সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা-চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এ সম্পর্কিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, যেকোনো অবস্থায় সৌদির পাশে থাকবে ইমরান খান সরকার।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফায়সাল জানান, 'পবিত্র নগরী মক্কা ও জেদ্দাকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তান শুরু থেকেই সর্বদা সৌদির পাশে ছিল। সৌদি আরব যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানকে সঙ্গে পাবে।' এ সময় ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করায় সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেসের বিচক্ষণতার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন:  যান চলাচল শুরুর আগেই কালভার্টের ইউং ওয়ালে ফাটল

উল্লেখ্য, গত সোমবার সকালে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে দুইটি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে ও অপরটি মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস। এছাড়াও গত সপ্তাহে সৌদি আরবের দুইটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ হামলার পর সৌদির বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান 'আরমাকো' তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।

ইত্তেফাক/জেডএইচডি