না.গঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও চাঞ্চল্যকর ফোর মার্ডারের মামলায় গ্রেফতারকৃত শামীম রেজার মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলার তদন্ত রিপোর্ট দিয়েছে সিআইডি। এতে অভিযুক্ত ৪ জনের মধ্যে ২ জনকে অব্যাহতি ও অপর ২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদেশে অভিযুক্ত পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও এস আই পল্টু ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন। মামলার তদন্তের সিআইডি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (সার্কেল খ) উত্তম প্রসাদ পাঠক ও সাবেক ওসি আতিকুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ৪ জনের বিরুদ্ধে শামীম রেজার স্ত্রী সাবিকুন নাহার তুহিন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।