পৃথক ঘটনায় ৬ জন খুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জন খুন হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদ দাতাদের। বাগেরহাটে কর্মচারীর লাশ উদ্ধার বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি সু-গন্ধি এলাকা থেকে আঃ ওহাব সেখ (৫৫) নামের এক মত্স্যদের কর্মচারী’র লাশ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ওই লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। রামপাল উপজেলার শ্রীফলতলা কামরাঙ্গা গ্রামের মৃতঃ আব্দুল হক সেখের ছেলে আব্দুল ওহাব সেখের লাশ বুধবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি রিপন হালদারের বাড়ী থেকে উদ্দার করা হয়। যশোরে যুবকের লাশ উদ্ধার যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে জনি (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রেলস্টেশন ডোমপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত্য জনি শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে। মিরসরাইয়ে অজ্ঞাত কিশোরী ও শিশুর লাশ উদ্ধার উপজেলায় অজ্ঞাত ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে জোরারগঞ্জ থানা পুলিশ উক্ত লাশ দুইটি উদ্ধার করে। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, ফেনী নদীর ধুমঘাট ব্রিজ এলাকায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জোরারগঞ্জ থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে দেড় বছর বয়সী অজ্ঞাতনামা কন্যা শিশুর লাশ উদ্ধার করে। তবে শিশুটির শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের পার্শ্বে অজ্ঞাতনামা কিশোরী (২২) লাশ উদ্ধার করা হয়। মিরপুরে কাপড় ব্যবসায়ী খুন কুষ্টিয়া মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের ডাকাতি পুস্করনী নামকস্থানে বৃহস্পতিবার এক কাপড় ব্যবসায়ীকে খুন করে মোটর সাইকেল ছিনতায়ের ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তির নাম মিলন কুমার কর(৪২)। নিহত মিলন কর কুষ্টিয়া মিলপাড়ার সচিন্দ্রনাথের ছেলে ও শহরের বড় বাজারের মডার্ণ ক্লথ ষ্টোরের মালিক। খুনের গতকাল নিহতের ছোট ভাই রঞ্জন কর অজ্ঞাত ৩ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় পিতা নিহত কুষ্টিয়া দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী ওরফে ওয়াদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছে তার তিন ছেলে একরামুল হক (৪০) আক্কাস আলী (৩৫) ও বিল্লাল হোসেন (৩০)। শুক্রবার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর পুর্বপাড়া মাঠের একটি গম ক্ষেতে এ ঘটনা ঘটে।