লাখাই’র চেয়ারম্যান পদে
বড় ২ দলে একাধিক প্রার্থী
মনসুর উদ্দিন ইকবাল, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২২:১১
লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আ’লীগের একাধিক প্রার্থী থাকায় দলীয় নেতাকর্মীরা বিপাকে পড়েছেন। বিভিন্ন প্রার্থী নিজেদেরকে দলীয় একক প্রার্থী হিসাবে ঘোষণা দিলেও দলীয়ভাবে এর কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এ উপজেলায় মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট সময়ও পার হয়ে গেছে। আগামী ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে রয়েছেন ৯জন প্রার্থী। বর্তমান উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা রফিক আহমদ (হেলিকপ্টার), জেলা আ’লীগ নেতা আবুল হাসেম মোল্লা মাসুম (দোয়াত-কলম), উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (ঘোড়া), বিএনপি নেতা তাজুল ইসলাম মোল্লা (মোটর সাইকেল), বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহেদ (আনারস), উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ), স্বতন্ত্র মোঃ আখতার আহাদ চৌধুরী (চিংড়ি মাছ), স্বতন্ত্র অমরেন্দ্র লাল রায় (টেলিফোন), স্বতন্ত্র মাওলানা আব্দুল কদ্দুছ (ফেজটুপি)। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫জন প্রার্থী। আ’লীগ দলীয় প্রার্থী ৪জন। তারা হচ্ছেন মোঃ আমিরুল ইসলাম (তালা), শফিউল আলম (টিয়া পাখি), মোঃ মুর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল), মোঃ সুমন ভূঁইয়া (চশমা) এবং বিএনপি’র এস আর তালুকদার শাহনুর (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪জন প্রার্থী। আ’লীগ দলীয় প্রার্থী ৩জন। তারা হচ্ছেন মোছাঃ ফয়জুননেছা (ফুটবল), স্বপ্না রানী আচার্য হেপী (কলস), মোছাঃ নুরুন্নাহার বেগম (পদ্মফুল) এবং বিএনপি প্রার্থী মোছাঃ রেহেনা বেগম (হাঁস)।