যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২২:৫২
জেলায় রিপন হোসেন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে শহরের বারান্দিপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে দুই যুবককে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শহরের বারান্দিপাড়া কাঠালতলা এলাকার মনির হোসেন ওরফে কসাই মনির ও জহুরুল ইসলাম নান্টু।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ওই দুইজন গত বুধবার রাতে রিপনের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ বটতলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।