উপজেলা নির্বাচন উপলক্ষে আজ সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম বন্ধ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২২:৫৩
জেলার শিবগঞ্জ উপজেলার নির্বাচন উপলক্ষে আজ শনিবার দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। স্থলবন্দরের সহকারী কমিশনার মতিউজ্জামান বলেন, উপজেলা পরিষদের নির্বাচনের জন্য সোনা মসজিদ স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত থেকে কোন পণ্যবাহী গাড়ি প্রবেশ করবে না। এছাড়া পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।