গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এক চাকার কোনো সাইকেলের উপর স্থির বসে থাকাটা প্রায় অসম্ভবই বটে। তবে একসাথে অনেকে হাতে হাত ধরে থাকলে কাজটা খানিকটা সহজ হয় বৈকি। আর এভাবে একে অন্যের হাত ধরা অবস্থায় এক চাকার সাইকেল বা ‘ইউনিসাইকেল’ এ ভারসাম্য বজায় রাখার মাধ্যমেই গিনেজ বুকে জায়গা করে নিয়েছে জার্মানির লক্সটেট এ অবস্থিত লক্সটেট স্পোর্টস ক্লাবের একদল সদস্য। ক্লাবের দেড়শ’ত বছর পূর্তি উপলক্ষে সবমিলিয়ে ৩৪৬ জন ‘ইউনিসাইক্লিস্ট’ হাতে হাত ধরে ন্যূনতম পাঁচ সেকেন্ড ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ‘ইউনিসাইকেল চেইন’ গড়তে সক্ষম হন।