আজকের রাশিফল
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ১৯:১৯
১৬ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি কল্পনা প্রবণ, আদর্শবাদী, উচ্চাভিলাষী ও স্বাধীনচেতা। সঙ্গীত ও শিল্পকলার প্রতি আপনার আকর্ষণ দুর্নিবার। অতিন্দ্রীয় ও আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক রয়েছে। রহস্য আপনার মনকে নাড়া দেয়। স্বপ্ন আপনাকে প্রভাবিত করে। মানসিক দ্বন্দ্ব আপনার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী জর্জ সিমন ওহম, আলেকজান্ডার পপোভ, রাজশেখর বসু। নভোচারী ভ্লাদিমির কোমারোভ, বিজ্ঞানী হেনরিখ কাইজার, নাজিম উদ্দিন মোস্তফা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শেয়ার মার্কেট সতর্কতার সাথে বিনিয়োগ করুন। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। ভাই-বোনদের কারো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ভ্রমণ যোগ আছে। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। তবে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সন্তানের কৃতিত্বে সন্তোষ লাভ করতে পারেন। চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় বিচলিত বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। বাণিজ্যিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মিথ্যা দুর্নাম থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তানের উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ভ্রাতাভগ্নীদের জন্য চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক সাফল্য আসতে পারে। পেশাগত প্রয়োজনে বাইরে কোথাও যেতে হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। মিথ্যা বদনাম থেকে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় অগ্রগতি আশা করা যায়। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। গঠনমূলক কাজে সাফল্য পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পিকনিক বা কোনো প্রমোদে আনন্দ পাবেন। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক থাকুন। মনোহরী ব্যবসায় মন্দা যেতে পারে। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও সাফল্য পেতে পারেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশোনার বাধার সৃষ্টি হতে পারে। কারো সহযোগিতায় হঠাত্ ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ শিল্প-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। গুণীজনদের সম্মানীত হওয়ার যোগ আছে। শিক্ষিত মহিলাদের কর্মসংস্থান হতে পারে। শরীর ভালো যাবে না। পায়ের কোনো সমস্যায় ভুগতে পারেন। কেউ আজ অহেতুক আপনার বিরোধিতা করতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। এ ধরনের কেউ আজ উন্নতিতে সহায়ক হতে পারে। ভাবাবেগ থেকে সতর্ক থাকুন। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কোনো আত্মীয়ের অসুস্থতায় উদ্বেগ বোধ করবেন। কারো মৃত্যুতে অথবা মৃত্যু সংবাদে বিচলিত হতে পারেন। শরীর ভালো যাবে না। পিঠের পীড়ায় ভুগতে পারেন। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।