প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলা খোরশেদ আলম আকন্দ সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) কানিজ ফাতেমা গার্লস্স্কুল, ফেব্রুয়ারির গান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ু বাংলা প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা নিশ্চয়ই জানো যে, প্রাথমিকশিক্ষা সমাপনী পরীক্ষায় ১ ও ৫ নং প্রশ্নে ‘বহুনির্বাচনি প্রশ্ন’ থাকবে। তাই প্রতিটি গল্প-কবিতা-প্রবন্ধ ভালো করে পড়তে হবে। তোমাদের অনুশীলনের জন্য ‘ফেব্রুয়ারির গান’ কবিতার ‘বহুনির্বাচনি প্রশ্ন’ দেওয়া হলো। ‘বহুনির্বাচনি প্রশ্ন’ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখু ১। ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটির কবির নাম কী? ক) কাজী নজরুল ইসলাম খ) সুকুমার বড়ুয়া গ) লুত্ফর রহমান রিটন ঘ) হুমায়ুন আজাদ ২। ভাষা-আন্দোলন হয় কত সালে? ক) ১৯৪৭ সালে খ) ১৯৫২ সালে গ) ১৯৬৬ সালে ঘ) ১৯৭১ সালে ৩। ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় গাছের পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয় কিসে? ক) গাছের গানে খ) ফুলের গানে গ) ফলের গানে ঘ) পাখির গানে ৪। ছন্দ-সুরে প্রজাপতি কার সাথে কথা বলে? ক) গাছের সাথে খ) পাতার সাথে গ) ফলের সাথে ঘ) ফুলের সাথে ৫। সুরের বাহার ছড়ায় কে? ক) পাহাড় খ) নদী গ) সাগর ঘ) পাখি ৬। ‘ভূতের বিয়ের নিমন্ত্রণে’ কার লেখা শিশুতোষ গ্রন্থ? ক) শামসুর রাহমান খ) আহসান হাবীব গ) লুত্ফর রহমান রিটন ঘ) জ্যোতিরিন্দ্র মৈত্র ৭। ফেব্রুয়ারির গান কার রক্তে লেখা? ক) মায়ের খ) ভাইয়ের গ) বোনের ঘ) বাবার ৮। লুত্ফর রহমান রিটন কোথায় জন্মগ্রহণ করেন? ক) ময়মনসিংহে খ) ফরিদপুরে গ) পাবনায় ঘ) ঢাকায় ৯। ‘মুগ্ধ’ শব্দের অর্থ কী? ক) বিমোহিত খ) সৌন্দর্য গ) সাগর ঘ) ঢেউ ১০। ঝরনা-প্রকৃতিতে পাহাড় কী ছড়ায়? ক) মনের আনন্দ খ) সুরের বাহার গ) ফেব্রুয়ারির গান ঘ) পাখির গান ১১। লুত্ফর রহমান রিটন রচিত গ্রন্থ কোনটি? ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ) চাঁদের বুড়ি পান্তা ইলিশ গ) ধান ভানলে কুঁড়ো দেবো ঘ) বাচ্চা হাতির কাণ্ডকারখানা ১২। আমাদের মায়ের ভাষা কোনটি? ক) বাংলা খ) উর্দু গ) হিন্দি ঘ) ইংরেজি ১৩। ‘শহিদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) হাজি খ) গাজি গ) বীর ঘ) ভীরু ১৪। ‘ফেব্রুয়ারির গান’ আলোকে দোয়েল কোয়েল ময়না কোকিল সব পাখিরই কী আছে? ক) একতা খ) ছন্দ গ) সুর ঘ) গান ১৫। ‘বাতাসে তার প্রতিধ্বনি / গ্রীষ্ম-বর্ষা-শীতে’ ুকার প্রতিধ্বনি? ক) পাখির গানের খ) সাগরের গ) পাহাড়ি ঝরনার ঘ) গাছের গানের ১৬।‘ঊর্মি’ শব্দের অর্থ কী? ক) আনন্দিত খ) সৌন্দর্য গ) পানি ঘ) ঢেউ ১৭। লুত্ফর রহমান রিটন কত সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন? ক) ১৯৯৯ সালে খ) ২০০০ সালে গ) ২০০৭ সালে ঘ) ২০১২ সালে ১৮। ‘আমার ভাইয়ের রক্তে লেখা’ গানটির নাম কী? ক) ফেব্রুয়ারির গান খ) মে দিবসের গান গ) ঝরনার গান ঘ) বসন্তের গান ১৯। বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে? ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ) প্রতিশব্দ ঘ) প্রতিদান ২০। ‘স্রোতস্বিনী’ কে? ক) পাহাড় খ) ঝরনা গ) সাগর ঘ) নদী ২১। ‘ফেব্রুয়ারির গান’ কবিতার চরণ সংখ্যা কত? ক) ১৬ খ) ২০ গ) ২৪ ঘ) ২৮ ২২। লুত্ফর রহমান রিটন কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৯৫২ সালে খ) ১৯৬১ সালে গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে ২৩। সবার প্রাণ মুগ্ধ হয় কিসে? ক) চাঁদের আলোয় খ) বাঁশির সুরে গ) শীতল হাওয়ায় ঘ) পাখির গানে ২৪। ‘সমুদ্দুর’ ু এর সমার্থক শব্দ কোনটি? ক) তেপান্তর খ) সাগর গ) নদী ঘ) ঊর্মি ২৫। প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? ক) ১৪ই ফেব্রুয়ারি খ) ২১শে ফেব্রুয়ারি গ) ২৬শে মার্চ ঘ) ১৬ই ডিসেম্বর বহুনির্বাচনি প্রশ্নের উত্তর: ১। গ) লুত্ফর রহমান রিটন ২। খ) ১৯৫২ সালে৩। ক) গাছের গানে৪। ঘ) ফুলের সাথে ৫। ক) পাহাড় ৬। গ) লুত্ফর রহমান রিটন ৭। খ) ভাইয়ের ৮। ঘ) ঢাকায়৯। ক) বিমোহিত ১০। খ) সুরের বাহার ১১। ঘ) বাচ্চা হাতির কাণ্ডকারখানা ১২। ক) বাংলা ১৩। খ) গাজি ১৪। ঘ) গান ১৫। গ) পাহাড়ি ঝরনার১৬। ঘ) ঢেউ ১৭। গ) ২০০৭ সালে ১৮। ক) ফেব্রুয়ারির গান ১৯। খ) প্রতিধ্বনি২০। ঘ) নদী ২১। গ) ২৪ ২২। খ) ১৯৬১ সালে ২৩। ঘ) পাখির গানে ২৪। খ) সাগর ২৫। খ) ২১শে ফেব্রুয়ারি