বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সেকেন্ড টাইম)
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ১৯:২১
Md. Rajjob Hossain
Senior Research Associate & Editor, S@ifur's
Instruction (Question: 01 to 02) : Select the best alternative from each of the following numbers consisting choice (A) to (D) that replaces the underlined portion of the sentences:
01). He is up to his ears in work and cannot possibly see you.
(a) fully involved with (b) concerned with
(c) troubled with (d) not involved with
অর্থ- up to ones ears : পুরাপুরি নিয়োজিত থাকা।
in work : কাজে।
possibly (পসিবলী) : সম্ভাব্যতা।
সমাধান underline-করা up to his ears-এর পরিবর্তে বসানো যায়
এমন একটি সমার্থক শব্দাংশ option (a – d)-এর মধ্য থেকে বের করতে হবে।
option (a)-থেকে (d) পর্যন্ত পড়ে দেখা গেল যে,
(a)-এর fully involved with মানে কোনো কিছুতে পুরাপুরি সংশ্লিষ্ট হওয়া।
তার মানে, এটি underline করা শব্দগুচ্ছের পরিবর্তে বসানো যায়। উত্তর হবে (a)।
অর্থ কাজে পুরাপুরি মগ্ন এবং সম্ভবত তোমার সাথে সাক্ষাত করতে পারবে না।
02. He contributed a lot as a succor to the cause of suffering humanity.
(a) courage (b) motivation
(c) assistance (d) guidance
অর্থ- contribute (কনিট্রবিউট্) : অবদান রাখা।
humanity : মানবতা।
succour (সাকার্) : প্রতিকার; সাহায্য।
cause : স্বার্থ / কারণ।
suffering (সাফারিং) : দুঃখ-কষ্ট। a lot : অনেক।
-সমাধান option (a)- থেকে (d) পর্যন্ত পড়ে দেখা গেলো যে (c)-এর assistance যার অর্থ “সাহায্য” বা “সহায়তা” underline করা শব্দটির সমার্থক। উত্তর হবে (c)।
অর্থ- সে অনেক অবদান রেখেছিলো সাহায্য হিসেবে দুঃখ-কষ্ট ক্লিষ্ট মানবতার স্বার্থে।
Instructions (Question: 03) : Find out the correct sentence from each of the following numbers consisting choice (A) to (D).
03.Because of his mastery in the field, his suggestions are wide accepted.
(a) widely accepted (b) accept widely
(c) wide acceptance (d) no correction
অর্থ- mastery : পাণ্ডিত্য। suggestion : উপদেশ বা প্রস্তাব।
wide accepted (ব্যাপক গৃহীত) না হয়ে, widely accepted (ব্যাপকভাবে গৃহীত) হবে। উত্তর হবে (A)।
অর্থ- এই ক্ষেত্রে তার পাণ্ডিত্যের কারণে তার প্রস্তাব ব্যাপকভাবে গৃহীত হয়।
Instructions (Question: 04 & 05) : From the following (A) to (D) chose the word which is OPPOSITE to the CAPITALIZED word.
04.PAROCHIAL
(A) Idiomatic (B) Restrained
(C) Gracious (D) Cosmopolitan
অর্থ- cosmopolitan (কসেমাপলিট্যান্) : বিশ্বপ্রেমিক; সংস্কারমুক্ত ব্যক্তি; উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন।
parochial (প্যারো-কিয়্যাল্): সংকীর্ণ বা সীমাবদ্ধ দৃষ্টিভংগিসম্পন্ন।
restrained (রে্সেট্রইন্ড্) : সংযমী মনা।
parochial মানে সংকীর্ণমনা। তার মানে, যে ব্যক্তি সীমাবদ্ধ বা ছোট খাট ব্যাপার নিয়ে বেশি মগ্ন থাকেন। তার মানে, সীমাবদ্ধ চিন্তাধারার অধিকারী ব্যক্তি। আর cosmopolitan মানে বিশ্ব প্রেমিক। তার মানে, যিনি স্বাদেশিকতার সংকীর্ণতা থেকে বেরিয়ে ব্যাপক পরিসরের মানুষকে নিয়ে ভাবেন-চিন্তা করেন এবং কথা বার্তায় আচার-আচরণে তার প্রতিফলন ঘটান। উত্তর parochial-র বিপরীত হবে cosmopolitan। উত্তর হবে (D)।
05.PEJORATIVE
(A) Depreciatory (B) Candid
(C) Ameliorative (D) Disparaging
অর্থ-candid (ক্যানিডড্) : অকপট।
ameliorative (অ্যামেলিওরেইিটভ্): উন্নতিকারক।
pejorative (পিজোরেইিটভ্) : কোন ব্যক্তি বা বস্তুর মূল্য কমিয়ে দেয়া এমন; কাউকে খাটো করা এমন।
pejorative মানে নিন্দাসূচক বা মর্যাদা হানিকর; মর্যাদাহানিকর বক্তব্য বা লেখা। ameliorative : উন্নতি সাধন করে / কোন কিছুর ভাল হওয়া বা কোন কিছুর দর বা মূল্য বাড়ায় এমন।
উত্তর হবে (C)।
মতামত জানাতে
01713432080, 01720039861