বিদ্যালয়ের জন্য পতিত জমি
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:২১
ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয় ঢাকা শহরের ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও কাফরুল-এর মিলনস্থলে অবস্থিত। আবাসিক ৪টি প্লট বেষ্টিত হওয়ায় হাইস্কুলের প্রয়োজন অনুসারে এটিকে ৬ কাঠার বাইরে সম্প্রসারণের কোনো সুযোগ নেই। শিফট পরিবর্তনের সময় ছাত্রছাত্রীদের সংকীর্ণ রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়। স্কুলের সামনের একমাত্র খালি প্লটটিকে ২০১১ সালে মাঠ হিসেবে ব্যবহার করা শুরু হয়। এই প্লটে বাড়ি হয়ে গেলে ছাত্রছাত্রীদের আর মাঠ বা স্কুলের সামনে দাঁড়ানোর সুবিধা থাকবে না। স্কুলের লাগোয়া পশ্চিম পাশে প্রায় শত একর সরকারি জমি পতিত অবস্থায় রয়েছে। ঐ জমি থেকে অন্তত এক বিঘা জমি স্কুলটির জন্য দেয়া যেতে পারে। অথবা খাস জমিতে সম্প্রসারণের সুবিধা আছে বিধায় স্কুলটি পাশের ঐ জমিতে সরিয়ে নিয়ে গিয়ে এমপিওভুক্ত স্কুলের আদলে সম্প্রসারিত করা যায়। আশা করি, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি বিবেচনা করবেন।
খায়রুন্নাহার, ইব্রাহিমপুর, ঢাকা