বাঙ্গালী সংস্কৃতি সমৃদ্ধ খাবারের
রেস্টুরেন্ট উদ্বোধন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:২২
বাঙালী সংস্কৃতি সমৃদ্ধ মাছ, ডাল, ভর্তা ও ভাতের রেস্টুরেন্ট ‘ভর্তা-ভাত’ উদ্বোধন করেছেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে রেস্টুরেন্টের উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ধরনের ভর্তা ও দেশিয় খাবার পরিবেশন করা হয়। রেস্টুরেন্টটি মগবাজারে অবস্থিত। উদ্বোধনকালে রেস্টুরেন্টের একজন অংশীদার মালিক মহিদুল ইসলাম বলেন, আমরা নানা ধরনের ভর্তা ও দেশিয় সংস্কৃতির খাবারের মাধ্যমে ভোক্তাদের মন জয় করতে চাই।- প্রেস বিজ্ঞপ্তি