বেনাপোলে পিস্তল ও গুলি উদ্ধার
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩০
র্যাব সদস্যরা শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।
যশোর র্যাব ৬ ক্যাম্পের এএসপি আব্দুল রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে র্যাবের একটি টিম শনিবার দুপুরে আক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ হতে ১টি ৭.৬৫ পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আক্তার আলী পালিয়ে যায়। উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।