বটিয়াঘাটায় আওয়ামী লীগ বিএনপি’র মধ্যে ভোট যুদ্ধ

বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার বাড়িসহ দোকানের আঙ্গিনা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল আলম খান চিংড়ি মাছ এবং বিএনপি সমর্থিত আমীর এজাজ খান আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। একই পরিবারের চাচাতো দু’ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ভোটারদের মধ্যে চাঞ্চল্যের কমতি নেই। লড়াই হবে হাড্ডাহাড্ডি। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নারায়ণ সরকার টিউবওয়েল, বিএনপি সমর্থিত জিয়াউর রহমান তালা ও সিপিবি প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই গাইন চশমা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। আওয়মী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বুলু রাণী রায় গঙ্গুলী হাঁস, বিদ্রোহী প্রার্থী লতিকা মন্ডল ফুটবল, বিএনপি সমর্থিত সায়েলা আক্তার দুলালী কলসী, স্বতন্ত্র প্রার্থী মাফিয়া কবির ফুলের টব, রেহেনা আফরোজ শোভা সেলাই মেশিন ও মিনারা বেগম পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আগামী ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।