নাগরপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩১
টাঙ্গাইলের নাগরপুরে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোট ২৭ জন প্রার্থী প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যার যার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নাগরপুরে নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও কর্মব্যস্ততা ততোই বেড়ে যাচ্ছে। যদিও আওয়ামী লীগ ও বিএনপি বড় দুটি দলেই রয়েছে কোন্দল ও গ্রুপিং। এই নির্বাচনে চেয়ারম্যান পদে হাফ ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, কেন্দ পরিচ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব শহিদুল ইসলাম (আনারস), বর্তমান চেয়ারম্যান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুস ছামাদ দুলাল (ঘোড়া), জাতীয় পার্টির নেতা, ভারড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মিয়া (মোটর সাইকেল) ও নাগরপুর সরকারি কলেজে ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি, জাতীয় পার্টির নেতা মোঃ এমদাদ হোসেন (দোয়াত কলম)। পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাদ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হারুন (মাইক), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বিআর ডিবির সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির (বৈদ্যুতিক বাল্ব), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিআর ডিবির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী রানা (টিউবওয়েল), উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন (জাহাজ), নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস একে এম ফরিদুজ্জামান কোহিনুর (ক্রিকেট ব্যাট), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ খান (উড়োজাহাজ), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (সিংহ), বসন্ত বণিক (চশমা), আওয়ামী লীগ নেতা মোঃ মোজাহিদুল ইসলাম মুছা (পানপাতা), আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন মহন (তালা), যুবদল নেতা নাজমুল হক স্বাধীন (টাইপরাইটার), জামায়াতের নেতা আঃ রশিদ মিয়া (ঘুড়ি), আব্দুস ছালাম (বই), উপজেলা মহিলা লীগের সম্পাদিকা রৌশনারা মাসুদা (ফুটবল), উপজেলা মহিলা দলের সভানেত্রী জিয়াছমিন আক্তার জ্যোস্না (হাঁস), উপজেলা মহিলা দলের সম্পাদিকা লায়লা আরজুমান ভানু ঝুমুর (প্রজাপতি), মোসাঃ সাইদা ইয়াছমিন (পদ্মফুল) ও রেজিয়া বেগম (সেলাইমেশিন), নিলুফা সুলতানা (বৈদ্যুতিকপাখা), উম্মে হাবিবা (কলস)।