ছাগলনাইয়ায় শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৩
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের ডাক্তার বাড়ির গৃহবধূ পারভিন আক্তার তার শিশু সন্তান মোঃ এহসানুল হক ফাহিমসহ গত সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। এব্যাপারে গৃহবধূর স্বামী মোঃ একরামুল হক একরাম গত মঙ্গলবার ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, ২০১০সালের ১০মার্চ ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু নাছেরের পুত্র মোঃ একরামুল হক একরামের সঙ্গে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মক্কোপুর গ্রামের মাহবুবুল হকের কন্যা পারভিন আক্তারের বিয়ে হয়। বিয়ের ৫বছর পূর্ণ হওয়ার দিন পারভিন তার একমাত্র শিশু সন্তান ফাহিমকে ডাক্তারের কাছে নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পারভিনের ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এলাকাবাসী জানায়, শিশু ফাহিমসহ গৃহবধূ পারভিন নিখোঁজের ঘটনাটি রহস্যজনক।