রানীশংকৈলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৩
২০০৪ সালে থানায় নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামের আব্দুল করিমের পুত্র ইউনুস আলীকে (২৯) পুলিশ গত ১৪ মার্চ রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পিএসআই আব্বাস আলীর নেতৃত্বে পিএসআই ফজলুল করিম ও এসআই হায়দার আলী ঝটিকা অভিযান চালিয়ে আসামি ইউনুসকে গ্রেফতার করে। পিএসআই আব্বাস জানান, ১০ বছর ধরে পলাতক ওই আসামি সর্বশেষ ওই রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিল। উল্লেখ্য, ২০০৪ সালে আসামি ইউনুস এলাকার একটি বোবা মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।