মাত্রাতিরিক্ত অনলাইন
মিডিয়া ব্যবহারে
উদ্বিগ্ন বিশেষজ্ঞগণ
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৪২
আজকাল ছেলে-মেয়েরা ঘন্টার পর ঘন্টা অনলাইন মিডিয়া ব্যবহার করে। এর মধ্যে থাকে মেইল চেক, ফেসবুক, ইন্টারনেট, ভিডিওগেম খেলা ইত্যাদি। এ ব্যাপারে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এর তথ্য মতে, টুইন অথবা টিন দৈনিক গড়ে অন্তত: ১১ ঘন্টা অনলাইন মিডিয়ার সঙ্গে থাকে। আর এ বিষয়টি বিজ্ঞানীদের কাছে বেশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে এ কারণে যে, কি করে এই দীর্ঘ সময় স্ক্রিন টাইমে ছেলে-মেয়েরা তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব না ফেলে সুস্থ থাকবে।
আর মার্কেট রিসার্সার ইপসোস-এর মতে, কানাডিয়ান ছেলে-মেয়েরা দৈনিক অন্তত: ৫ ঘন্টা ব্যয় করে তাদের স্মার্টফোনে। আর এই সময়টা ব্যয় হয় টেক্সট পাঠানো, সামাজিক যোগাযোগ, গেম খেলা ও ভিডিও দেখতে।
এ ব্যাপারে কিছু কিছু এডুকেটরস এবং মা-বাবা লক্ষ্য করছেন তাদের ছেলে-মেয়েদের উদ্বেগ-উত্কণ্ঠা অনেক ক্ষেত্রে বাড়ছে যারা বেশি সময় ইন্টারনেট, ফেসবুক বা স্মাটফোন ব্যবহার করছেন তাদের। আর যে উদ্বেগজনক বিষয়টি বেরিয়ে আসছে তা হচ্ছে ছেলে-মেয়েরা তাদের শত শত ডিজিটাল ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা ও তাদের সম্মন্ধে জানতে নানা সময় অপ্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জন করছে।
বিশেষজ্ঞগণ দেখেছেন যারা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করছে তাদের পেশী, ঘাড় ও ব্যাক সমস্যা দেখা দেয়। এদের বলা হচ্ছে হেভি টেক্সটার্স, গেমার্স ও কম্পিউটার ইউজার্স। তবে বিশেষজ্ঞগণ আপাতত দীর্ঘ অনলাইন মিডিয়া ব্যবহারকারীদের কোন সলিউশন দিতে না পারলেও দিনে অন্তত: ২০/৩০ মিনিট এক্সারসাইজ করতে বলেছেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ