বিশ্ব গ্লকোমা দিবস উপলক্ষে স্ক্রিনিং ক্যাম্প ও শোভাযাত্রা

বিশ্ব গ্লকোমা দিবস উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ গ্লকোমা সোসাইটির উদ্যোগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে গ্লকোমা স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। পরে স্থানীয় একটি হোটেলে গ্লকোমা সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, জনসচেতনতা বাড়ানোই গ্লকোমা সোসাইটির মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ প্রাথমিক অবস্থায় গ্লকোমা রোগ নির্ণয় হলে চিকিত্সা করে সারা জীবন ভাল থাকা যায় এবং নীরব অন্ধত্ব প্রতিরোধ করা যায়। মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ গ্লকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, সার্ক একাডেমী অব অফথ্যালমোলজি-এর সভাপতি অধ্যাপক আভা হোসেন, বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মো. শাহাব উদ্দিন এবং বাংলাদেশ একাডেমী অব অফথ্যালমোলজির সভাপতি অধ্যাপক ডাঃ শেখ এম এ মান্নাফ, অধ্যাপক ডাঃ আরিফ মিয়া, ডাঃ নাজনীন খান প্রমুখ।