সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত

মতিঝিল ও শাহবাগে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। এছাড়া শনিবার দুপুরে পল্লবীতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে , মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে শনিবার সকালে প্রাইভেটকারের ধাক্কায় রিক্সা চালক এবং তিন আরোহী আহত হয়েছেন। এদিকে দুপুরে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এসএম মিঠু নামে এক সাংবাদিক আহত হয়েছেন। মিঠুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে পল্লবী থানার ওসি জানান, প্যারিস রোডের পাশ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।