হেমন্ত এবং বাদশা যাবেন ইউরোপে
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২২:২৭
তরুণ ফুটবলার হেমন্ত ভিনসেন্টকে নেদারল্যান্ডসে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। এবার জানা গেলো হেমন্ত আবার যাচ্ছেন ইউরোপে। তবে তার সাথে যাবেন বাদশা। এই দু’জন কবে যাবেন সেটা চূড়ান্ত হয়নি। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন কাল জানিয়েছেন হেমন্ত এবং টুটুল হোসেন বাদশা ইউরোপে যাবেন ট্রায়াল দিতে। তিনি বলেছেন, একজন ফুটবলার যদি প্রাথমিক চুক্তিও করতে পারে তাহলে অন্তত ৫ লাখ ইউরো পাবেন পারিশ্রমিক।