আরো বিদেশি আনছে শেখ জামাল

প্রিমিয়ার ফুটবলার লিগে শেখ জামালে আরো দু’জন বিদেশি ফুটবলার দেখা যেতে পারে। নাইজেরিয়ান মিডফিল্ডার সানডে গতকাল সকালে ঢাকায় এসেছেন। তার স্বদেশী স্ট্রাইকার ড্যানিয়েলের রাতেই ঢাকায় আসার কথা রয়েছে। ড্যানিয়েল পোল্যান্ড লিগে খেলেছেন বলে জানা গেছে। শেখ জামাল তাদের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকে পাঠিয়ে ছিল ভালো খেলোয়াড় খুজে বের করতে। তিনি এ দুজন খেলোয়াড়ের সন্ধান নিয়ে এসেছেন। শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের জানিয়েছেন, সনির চেয়েও ভালো খেলোয়াড় আসছে আমাদের দলে।