আসামে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক আলোচনা চক্র

উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ এবং আসাম ইউনিভার্সিটি, ইন্ডিয়া-এর যৌথ আয়োজনে ‘ব্রিজিং লিটারেচার এন্ড সায়েন্স অন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন এন্ড মিটিগেশন কালচার, সোসাইটি এন্ড আইডেনটিটি পারসপেক্টিভস’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা চক্র গত ৬-৮ মার্চ আসামের শিলচরে আসাম ইউনিভার্সিটির বিপিন চন্দ্র পাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, কবি ও পরিবেশ বিজ্ঞানিরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর ইমেরিটাস বরুন কুমার চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উপাচার্য, সোমনাথ দাশগুপ্ত, আসাম বিশ্ববিদ্যালয়, ভারত, তপধীর ভট্টাচার্য, সাবেক উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়, ভারত, অধ্যাপক আবদুল খালেক, উপাচার্য, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, সাবেক উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহম্মেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং উপাচার্য, অধ্যাপক ড. এম. আজিজুর রহমান, উত্তরা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উত্তরা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক বিলকিস আমীন হক, ডীন, স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উত্তরা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।- প্রেস বিজ্ঞপ্তি