ভালুকায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সিডষ্টোর বাজারের আশরাফুল ইসলামের বাসার ভাড়াটিয়া খোকন মিয়া (২৭) ও স্ত্রী সাবিনার (২২) মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন মিয়া স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে স্ত্রীর ওড়না সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন খোকন মিয়া।